বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • চীনের থিয়ানতু-১ এখন চাঁদ-পৃথিবীর জটিল কক্ষপথে

    চীনের থিয়ানতু-১ এখন চাঁদ-পৃথিবীর জটিল কক্ষপথে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের থিয়ানতু-১ স্যাটেলাইটটি বিশ্বের প্রথম মহাকাশযান হিসেবে বিশেষ ‘৩:১ পৃথিবী-চাঁদ অনুরণিত কক্ষপথে’ প্রবেশ করেছে। ২২ মে এটি অনন্য এই কক্ষপথে প্রবেশ করে বলে মঙ্গলবার জানান চীনা বিজ্ঞানীরা।

    ফুলের পাপড়ি-আকৃতির এ কক্ষপথে, থিয়ানতু-১ পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করার সময় চাঁদকেও একবার প্রদক্ষিণ করবে। এর ফলে পৃথিবী ও চাঁদের মধ্যে একটি নিয়মিত একটি প্রদক্ষিণের ছন্দে আসতে পেরেছে স্যাটেলাইটটি। কক্ষপথটি তুলনামূলক কম জ্বালানি ব্যয় বজায় রাখে বলেও জানায় ডিপ স্পেস এক্সপ্লোরেশন ল্যাবরেটরি।

    এই কীর্তি চীনের চন্দ্রাভিযানে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা জটিল মহাকর্ষীয় পরিবেশে মহাকাশযানের নেভিগেশন ও নিয়ন্ত্রণ প্রযুক্তির গবেষণায় সহায়ক হবে। ভবিষ্যতে চাঁদের সঙ্গে মহাকাশ অবকাঠামো গঠনে এ প্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারে।

    ২০২৪ সালের মার্চে থিয়ানতু-১ ও থিয়ানতু-২ উৎক্ষেপণ করা হয় ছুয়েছিয়াও-২ রিলে স্যাটেলাইটের সঙ্গে।

    থিয়ানতু-১ এখন পৃথিবী-চাঁদ সংযোগ ও নেভিগেশন ব্যবস্থা গঠনের প্রযুক্তি যাচাইয়ের মিশন চালিয়ে যাচ্ছে।

    সূত্র: সিএমজি


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ