বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ম্যাচ জেতালেন, ইতিহাসও লিখলেন কোহলি

    ম্যাচ জেতালেন, ইতিহাসও লিখলেন কোহলি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইপিএলে এবার ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি, আর তার নেতৃত্বে নতুন করে চমক দেখাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অতীতের মতো শুধুই তারকাবহুল দল গঠন করে ব্যর্থতার গল্প নয়, এবার মাঠেও সেই তারকারা পারফর্ম করছেন। বহুদিন পর পরিচিত সেই হোঁচট খাওয়া রূপ বদলে গেছে। এবারের আসরে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে সেরা দুইয়ের জায়গা করে নিয়েছে কোহলির আরসিবি, জায়গা করে নিয়েছে প্লে-অফে শক্ত ভিত্তি নিয়েই।

    লিগ পর্বের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফে যাওয়ার সাফল্য উদ্‌যাপন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে দলীয় জয়ের পাশাপাশি ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল বিরাট কোহলির ব্যাটে লেখা একাধিক রেকর্ডের জন্য।

    ৩০ বলে ৫৪ রানের ইনিংস খেলার পথে কোহলি গড়েছেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরানের নতুন রেকর্ড। এই ইনিংসটি ছিল আইপিএলে তার ৬৩তম ফিফটি—যা এখন সর্বোচ্চ। এর আগে সমান ৬২টি ফিফটি ছিল ডেভিড ওয়ার্নারের। এখন সেই তালিকায় কোহলি এককভাবে শীর্ষে।

    লখনৌয়ের বিপক্ষে পাওয়া রান যোগ হয়ে এবার আইপিএলে কোহলির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৬০২। এর মধ্য দিয়ে পঞ্চমবারের মতো আইপিএলের এক মৌসুমে ৬০০ বা তার বেশি রান করলেন তিনি। এমন কীর্তি এর আগে আর কেউ গড়তে পারেননি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা লোকেশ রাহুল চারবার ৬০০+ রান করেছেন, আর তিনবার করে এই কীর্তি গড়েছেন ডেভিড ওয়ার্নার ও ক্রিস গেইল।

    এই ম্যাচেই আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে একটি নির্দিষ্ট টি-টোয়েন্টি দলের হয়ে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। আরসিবির হয়ে তার মোট রান এখন ৯০০৪—এর মধ্যে ৮৫৭৯ রান আইপিএলে এবং বাকি রান চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে।

    শুধু কোহলি নয়, দল হিসেবেও ইতিহাস গড়েছে আরসিবি। এবার প্রথমবারের মতো আইপিএলের একটি মৌসুমে সব অ্যাওয়ে ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে তারা। এবার তারা খেলেছে সাতটি অ্যাওয়ে ম্যাচ—সবকটিতেই এসেছে জয়। আইপিএলের ইতিহাসে এমন নজির গড়েনি আর কোনো দল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ