সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প হারানো সরকারি অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণা র‍্যাবের কার্যালয়ে বসেই স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ
  • ত্বকের সুস্থতা ও সুরক্ষার জন্য ভিটামিন এফ

    ত্বকের সুস্থতা ও সুরক্ষার জন্য ভিটামিন এফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্বকের সুস্থতা ও সুরক্ষার জন্য ভিটামিন এফ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। যদিও ‘ভিটামিন’ নাম থাকলেও এটি আসলে দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সমন্বয় আলফা-লিনোলেনিক অ্যাসিড (এএলএ) ও লিনোলিক অ্যাসিড (এলএ)।  এএলএ একটি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং এলএ একটি ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড। মানবদেহে এই উপাদানদ্বয় তৈরি হয় না, তাই এগুলো খাদ্য থেকে গ্রহণ করাই একমাত্র উপায়।

    ত্বকের যত্নে ভিটামিন এফ এর গুরুত্ব

    এএলএ এবং এলএ ত্বকের ব্যারিয়ার ফাংশন উন্নত করে, ত্বক ও চুলের শুষ্কতা কমায় এবং প্রদাহ হ্রাস করে। অধিকাংশ চর্মরোগেই ত্বকের এই প্রাকৃতিক বাধা বা স্কিন ব্যারিয়ার ভেঙে পড়ে, তাই চিকিৎসার সহায়ক উপাদান হিসেবে ভিটামিন এফ বিশেষ গুরুত্বপূর্ণ।

    সিনিয়র কনসালট্যান্ট ডা. অনিল কে ভি মিনজ জানিয়েছেন, “এএলএ ও এলএ এই দুই ফ্যাটি অ্যাসিডকেই 'অপরিহার্য' বলা হয়, কারণ শরীর এগুলো নিজে থেকে তৈরি করতে পারে না। খাদ্য থেকেই এদের গ্রহণ করতে হয়। এএলএ থেকে ইপিএ ও ডিএইচএ তৈরি হয়, যা মস্তিষ্ক ও হৃদয়স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। অপরদিকে, এলএ থেকে তৈরি হওয়া ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড ত্বকের যত্ন ও প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে।”

    ভিটামিন এফ এর উপকারিতা

    * কোষের মেমব্রেন বা আবরণ গঠনে সহায়তা করে।
    * মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারিতায় ভূমিকা রাখে।
    * রক্তচাপ, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে।
    * ত্বকের আর্দ্রতা, মসৃণতা ও প্রাকৃতিক বাধা বজায় রাখে।
    * ত্বকে অতিরিক্ত তেল নিঃসরণ রোধ করে ও ব্রণ কমাতে সাহায্য করে।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ