সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প হারানো সরকারি অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণা র‍্যাবের কার্যালয়ে বসেই স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ
  • পুরুষের থেকে নারীদের হৃদরোগে মৃত্যু ঝুঁকি বেশি

    পুরুষের থেকে নারীদের হৃদরোগে মৃত্যু ঝুঁকি বেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে নারীদের মধ্যে মৃত্যুর প্রধান কারণগুলোর একটি হলো হৃদরোগ। কিন্তু এখনও অনেকেই মনে করেন, এটি শুধুই পুরুষদের সমস্যা। এই ভুল ধারণা নারীদের ক্ষেত্রে দেরিতে রোগ নির্ণয় ও চিকিৎসার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

    মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ বছর বা তার বেশি বয়সী নারীদের প্রায় অর্ধেকই কোনো না কোনো ধরনের কার্ডিওভাসকুলার ডিজিজে (সিভিডি) আক্রান্ত। বর্তমানে প্রায় ৬ কোটি নারী কোনো না কোনো ধরনের হৃদরোগে ভুগছেন।

    নারীদের হার্ট অ্যাটাক বা হৃদযন্ত্রের আক্রমণের উপসর্গ পুরুষদের চেয়ে আলাদা হতে পারে এবং অনেক সময় তা সূক্ষ্মভাবে প্রকাশ পায়, যা ভুলভাবে অন্য রোগ হিসেবে বিবেচিত হয়। এই বিশেষ উপসর্গগুলো চিনে নিয়ে দ্রুত চিকিৎসা গ্রহণ করা জীবন বাঁচাতে সহায়ক হতে পারে। নারীদের হার্ট অ্যাটাকের ৭টি উপসর্গ, যা পুরুষদের থেকে আলাদা সেগুলো হলো।

    গলা, চোয়াল ও পিঠের উপরের অংশে ব্যথা

    নারীরা অনেক সময় গলা, চোয়াল বা পিঠের ওপরের দিকে অস্বস্তি বা ব্যথা অনুভব করেন। এটি দাঁতের সমস্যা বা পেশীর টান ভেবে ভুল করা হয়, কিন্তু অন্য উপসর্গ থাকলে এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।

    শ্বাসকষ্ট

    কোনো রকম পরিশ্রম ছাড়াই হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়া, বিশেষ করে বুকের ব্যথা ছাড়াই, নারীদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে। এটি প্রায়ই দুশ্চিন্তা বা অ্যাজমা ভেবে এড়িয়ে যাওয়া হয়।

    বমি বমি ভাব বা বমি করা

    নারীদের হার্ট অ্যাটাকের সময় অনেক সময় বমি বমি ভাব বা বমি হতে পারে, যা সর্দি-জ্বর বা হজমের সমস্যার সঙ্গে মিল থাকায় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

    অস্বাভাবিক ক্লান্তি

    কোনো কাজ না করেও অতিরিক্ত দুর্বলতা বা ক্লান্তি অনুভব করা, যা দিনের পর দিন স্থায়ী হতে পারে, নারীদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

    মাথা ঘোরা বা হালকা মাথা ব্যাথা হওয়া

    হঠাৎ মাথা ঘোরা, অচেতন হয়ে পড়া বা দুর্বল অনুভব করা, যা পানিশূন্যতা বা আতঙ্কজনিত সমস্যা হিসেবে ভুল ব্যাখ্যা হতে পারে।

    গ্যাস্ট্রিক বা বুকজ্বালা

    অনেক নারী হার্ট অ্যাটাকের সময় বুকজ্বালা বা গ্যাস্ট্রিকের মতো অনুভব করেন, যা সাধারণ হজমের সমস্যা মনে করে চিকিৎসা নিতে দেরি হয়।

    ঠাণ্ডা ঘাম

    কোনো কাজ না করেও হঠাৎ ঠাণ্ডা ঘামে ভিজে যাওয়া, যার সঙ্গে বমি বা মাথা ঘোরার মতো উপসর্গ থাকতে পারে। এটি হার্ট অ্যাটাকের সতর্ক সংকেত হতে পারে।

    যদি উপরোক্ত উপসর্গগুলোর যেকোনোটি দেখা যায়, তবে দ্রুত চিকিৎসা সহায়তা নেয়া উচিত।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ