বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আনচেলত্তির নতুন যাত্রা, স্কোয়াডে নেই নেইমার

    আনচেলত্তির নতুন যাত্রা, স্কোয়াডে নেই নেইমার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন দায়িত্বে অভিষেক ঘটালেন ইতালির কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি, ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে। সম্প্রতি তিনি তার প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন, যা নিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। আশ্চর্যের বিষয় হলো, এই দলে জায়গা হয়নি দলের অন্যতম সেরা তারকা নেইমারের। তবে স্কোয়াডে আছেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো, আক্রমণভাগের অ্যান্টনি ও রিচার্লিসনের মতো পরিচিত মুখরা। আনচেলত্তির এই সিদ্ধান্ত তার নতুন কৌশল ও দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


    নতুন যাত্রার শুরুতে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রথম দল ঘোষণা করলেন ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। জুনের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর (৫ জুন) ও প্যারাগুয়ের (১০ জুন) বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছেন তিনি।

    সবচেয়ে আলোচ্য বিষয়—এই দলে নেই ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। ইনজুরি থেকে ফেরার পরও পুরোপুরি ফিট না থাকায় তাকে দলে রাখেননি আনচেলত্তি। সাংবাদিকদের তিনি বলেন, “নেইমার ফিরেছে ঠিকই, তবে এখনো সে শতভাগ ম্যাচ ফিট নয়। আমি তার সঙ্গে কথা বলেছি, এবং ও নিজেই পরিস্থিতি বোঝে।”

    দল গঠনে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রেখেছেন আনচেলত্তি। দলে যেমন আছেন ক্যাসেমিরো, মার্কিনিয়োস, আলিসনের মতো অভিজ্ঞরা, তেমনি ডাক পেয়েছেন উদীয়মান প্রতিভা এস্তেভাও ও আন্দ্রে সান্তোস।

    আনচেলত্তির ২৫ সদস্যের ,

    ডিফেন্ডার: আলিসন, বেন্তো, হুগো সাউজা

     ডানিলো, ভ্যান্ডারসন, আলেক্স সান্দ্রো, কার্লোস অগুস্টো, ওয়েসলি, বেরালদো, মার্কিনিয়োস

    মিডফিল্ডার: ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, এডেরসন, আন্দ্রে সান্তোস, আন্দ্রেয়াস পেরেইরা, জেরসন

    ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, আন্তনি, রাফিনিয়া,মার্তিনেল্লি, কুনহা, রিচার্লিসন, এস্তেভাও

    এই স্কোয়াডে নতুন রক্তের সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়দের সংমিশ্রণ আনচেলত্তির কৌশলী পরিকল্পনার ইঙ্গিত দেয়। তার চোখ এখন একটাই লক্ষ্যে—২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা, অর্থাৎ হেক্সা মিশন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ