বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • বিমানে স্ত্রীর হাতে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

    বিমানে স্ত্রীর হাতে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিমান থেকে নামার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁর একটি মুহূর্ত সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা সৃষ্টি করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের শুরুতে ভিয়েতনামে পৌঁছানোর সময় ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। ভিডিওতে দেখা যায়, বিমান থেকে নামার সময় ব্রিজিত ম্যাক্রোঁ আচমকা স্বামীর দিকে হাত তোলেন, যা অনেকেই ধাক্কা হিসেবে ব্যাখ্যা করছেন। তবে বিষয়টি নিয়ে এখনো ফরাসি প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে ঘটনাটির উল্লেখ করেছে।

    ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্টিয়াল বিমানের দরজা দিয়ে ম্যাক্রোঁকে দেখা যাচ্ছে। হঠাৎ ব্রিজিট তোনিয়ো দ্রুত হাত উঠিয়ে প্রেসিডেন্টের মুখের দিকে একটি ধাক্কা-সদৃশ আচরণ করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই স্ত্রী ব্রিজিটের হাত সবার নজরে আসে। এরপর হাত দুটি ফ্রান্সের প্রেসিডেন্টের মুখের দিকে তুলে ধরেন।   

    বউয়ের মার খেয়ে ম্যাক্রোঁ বিস্মিত ভাব দেখান, পরে ক্যামেরার দিকে হাত নেড়ে স্বাভাবিক থাকার চেষ্টা করেন। সিঁড়ি দিয়ে নামার সময় তিনি স্ত্রীর হাত ধরার চেষ্টা করলে, ব্রিজিট স্পষ্টভাবে তা এড়িয়ে হ্যান্ডরেল ধরেন।

    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন বলছে, সম্ভবত ভেতরে তাদের মধ্যে কোনো ‘বিস্ফোরক তর্ক’ হতে পারে। ‘লড়াইরত’ দম্পতির ভিডিও ক্লিপটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। প্রতিবেদন অনুসারে, প্রথমে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেস এটিকে ‘ভুয়া’ বলে অস্বীকার করে। কিন্তু ফরাসি গণমাধ্যমের সূত্রগুলো পরে নিশ্চিত করেছে, ক্লিপটি আসলে সঠিক। 

    এ ছাড়া ম্যাক্রোঁর এক ঘনিষ্ঠ সহযোগী জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যে সামান্য ‘ঝগড়া’ হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি। 

    ম্যাক্রোঁর বহরে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ও তার স্ত্রী একে-অপরের সঙ্গে মজা করছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ