বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু ২৬ মে

    কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু ২৬ মে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৬ মে থেকে রাজধানীর পল্টন ময়দানে শুরু হতে যাচ্ছে সাংবাদিকদের বহুল প্রতীক্ষিত ক্রীড়া আসর ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। টানা ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ৩১ মে।

    বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) এর ব্যবস্থাপনায় এবং স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের ৩২টি শীর্ষস্থানীয় গণমাধ্যম সংস্থা। দলগুলো ৮টি গ্রুপে বিভক্ত হয়ে নক আউট পদ্ধতিতে লড়বে শিরোপার জন্য।

    আজ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ড্র, গ্রুপিং, ট্রফি এবং জার্সি উন্মোচন করা হয়েছে। আয়োজনকে ঘিরে সাংবাদিক সমাজে ইতিমধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

    সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ। সাবেক এই তারকা ফুটবলার বলেন, 'সাংবাদিকদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা আছে। তাদের সবার সঙ্গে চেনা জানা। ফুটবল খুব মজার খেলা। সাংবাদিকদের খেলতে দেখলে ভালোই লাগে।'

    পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ট্রয়েলেট্রিজের হেড অব মার্কেটিং ড.জেসমিন জামান বলেছেন, 'এই টুর্নামেন্ট সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের। স্কয়ার গ্রুপ সবসময় এই টুর্নামেন্টের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে।'

    অংশগ্রহণকারী মিডিয়া হাউজ গুলো হচ্ছে:
    জাগো নিউজ, বাংলাদেশ টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, ঢাকা পোস্ট, দৈনিক যুগান্তর, দেশ টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন, দৈনিক কালের কণ্ঠ, ৭১ টেলিভিশন, আরটিভি, বাংলাভিশন, দ্য ডেইলি স্টার, এটিএন নিউজ, এটিএন বাংলা, দৈনিক কালবেলা, চ্যানেল আই, দৈনিক প্রথম আলো, রাইজিং বিডি, এখন টিভি, দৈনিক সমকাল, চ্যানেল ২৪, এস এ টিভি, নিউজ ২৪, বাংলানিউজ২৪, দৈনিক মানবজমিন, দৈনিক ইনকিলাব, ঢাকা ট্রিবিউন, দৈনিক নয়াদিগন্ত, বাংলাদেশ প্রতিদিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সময় টেলিভিশন এবং দৈনিক ইত্তেফাক।

    ‘এ’ গ্রুপ— বৈশাখী টিভি, রাইজিংবিডি, এটিএন বাংলা, এসএ টিভি
    ‘বি’ গ্রুপ— মাছরাঙা, জাগোনিউজ, চ্যানেল২৪, প্রথম আলো
    ‘সি’ গ্রুপ— যুগান্তর, বাংলানিউজ২৪, আরটিভি, মানবজমিন
    ‘ডি’ গ্রুপ’— কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, একাত্তর টিভি, নিউজ২৪
    ‘ই’ গ্রুপ— ঢাকা ট্রিবিউন, ঢাকাপোস্ট, ডেইলি স্টার, এটিএন নিউজ
    ‘এফ’ গ্রুপ— একাত্তর টিভি, ইনকিলাব, বিটিভি, দেশ টিভি
    ‘জি’ গ্রুপ— দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ, বাংলাভিশন, নয়া দিগন্ত
    ‘এইচ’ গ্রুপ— চ্যানেল আই, সমকাল, সময় টিভি, ইত্তেফাক

    প্রতিবারের মতো এবারও সাংবাদিকদের এই মিলনমেলায় দেখা যাবে পেশাদারিত্ব, সৌহার্দ্য ও ক্রীড়া প্রীতির এক অনন্য চিত্র।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ