বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: আজ থেকেই মিলবে টিকিট

    বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: আজ থেকেই মিলবে টিকিট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ। এই গুরুত্বপূর্ণ ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে আজ থেকেই।

    প্রথমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছিল যে, দুপুর ১২টা থেকে অনলাইনে টিকিট কেনা যাবে টিকিফাই (tickify.live) প্ল্যাটফর্ম থেকে। তবে পরে নতুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকিট বিক্রির সময় পরিবর্তন করে রাত ৮টা নির্ধারণ করা হয়েছে।

    বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বিষয়টি নিশ্চিত করে বলেন, "প্রযুক্তিগত কিছু সমন্বয়ের কারণে সময় পরিবর্তন করা হয়েছে। এখন রাত ৮টা থেকে অনলাইনে টিকিট কেনা যাবে।"

    বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ উপলক্ষে টিকিটের মূল্য ও শ্রেণিবিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

    সাধারণ দর্শকদের জন্য গ্যালারির টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। এছাড়া বিভিন্ন প্রিমিয়াম শ্রেণির টিকিটের মূল্য নিম্নরূপ:

    ভিআইপি-১ বক্স: ৪,০০০ টাকা ,ভিআইপি-২ ও ৩ বক্স: ২,৫০০ টাকা, স্কাই ভিউ গ্যালারি: ৩,০০০ টাকা, ক্লাব হাউজ-১: ২,৫০০ টাকা, ক্লাব হাউজ-২: ২,০০০ টাকা

    টিকিট সংগ্রহে আগ্রহীরা tickify.live ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নির্ধারিত বিভাগ অনুযায়ী টিকিট কিনতে পারবেন। অনলাইনে বিক্রি শুরু হবে আজ রাত ৮টা থেকে।
     


    দৈএনকে/এসএ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ