সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • বাংলাদেশ সিরিজ সামনে রেখে দল ঘোষণা, চমকে ভরা পাকিস্তান স্কোয়াড

    বাংলাদেশ সিরিজ সামনে রেখে দল ঘোষণা, চমকে ভরা পাকিস্তান স্কোয়াড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তরুণ অলরাউন্ডার সালমান আলি আগা।

    তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে। যদিও এখনো সিরিজের নির্দিষ্ট সূচি প্রকাশ করা হয়নি, তবে PCB জানিয়েছে, শিগগিরই তারিখসহ পূর্ণাঙ্গ সূচি জানানো হবে।

    এ সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তানের ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশেল দেখা গেছে, যা দলটিকে ব্যালান্সড একটি রূপ দিয়েছে।

    সালমান আলি আগার নেতৃত্বে পাকিস্তান দল ঘরের মাঠে সেরা পারফরম্যান্স দেখানোর আশায় আছে, অন্যদিকে বাংলাদেশও চাইবে বিদেশের মাটিতে চ্যালেঞ্জ জানাতে।

    বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পাকিস্তানের তিন তারকা ক্রিকেটার – বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ান। মূলত বিশ্রাম নিতেই এই সিরিজে রাখা হয়নি তাদের।

    তবে জায়গা পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার সাহিবজাদা ফারহান, যিনি গত এক বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন। ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন প্রতিভাবান ব্যাটার সাইম আইয়ুব, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছিলেন।

    পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে ক্রিকেটার বাছাই করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলের ১০ম আসর ২৫ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। এরপরই লাহোরে শুরু হবে বাংলাদেশ সিরিজ।

    এই সিরিজটি হতে যাচ্ছে পাকিস্তানের নতুন প্রধান কোচ মাইক হেসনের প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। হেসনের অধীনে পাকিস্তান দল নতুন ধারায় যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে।

    উল্লেখযোগ্যভাবে, ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) আওতায় শুরুতে বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডে সিরিজ বাতিল করে কেবল পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল লক্ষ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি আরও ভালোভাবে এগিয়ে নেওয়া।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ