বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বার্সার শিরোপা উৎসবে জল ঢেলে দিল ভিয়ারিয়াল

    বার্সার শিরোপা উৎসবে জল ঢেলে দিল ভিয়ারিয়াল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লা লিগা শিরোপা আগেই নিশ্চিত করেছিল বার্সেলোনা। গত বৃহস্পতিবার নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলের জয়ে দুই ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত করে কাতালান জায়ান্টরা। রোববার নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ছিল লিগ জয় উদযাপনের ম্যাচ, কিন্তু সেই আনন্দে ছেদ ফেললো ভিয়ারিয়াল।

    নিউক্যাসেল ও লিস্টারের সাবেক ফরোয়ার্ড আয়োজে পেরেজ ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে এগিয়ে দেন ভিয়ারিয়ালকে। দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে দেন তিনি।

    তবে ৩৮ মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান লামিনে ইয়ামাল। বাঁ দিক থেকে নেওয়া তার কৌশলী শট ঠেকাতে ব্যর্থ হয় ভিয়ারিয়াল রক্ষণ। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের ঠিক প্রান্ত থেকে নেওয়া ফারমিন লোপেজের নিখুঁত শটে এগিয়ে যায় বার্সা।

    কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ভিয়ারিয়াল আবারও ম্যাচে ফেরে। সান্তি কমেসানার গোলে স্কোরলাইন হয় ২-২। এরপর ম্যাচের ৮০তম মিনিটে ট্যাজন বুখানন জয়সূচক গোল করেন। জেরার্ড মোরেনোর ক্রস থেকে করা এই গোলের মাধ্যমে নিশ্চিত হয় ভিয়ারিয়ালের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা।

    শেষ রাউন্ডের আগে বার্সেলোনা ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে, তাদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ, তাদের সংগ্রহ ৭৩ পয়েন্ট। আর চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার বাকি দুটি জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে অ্যাথলেটিক বিলবাও (৭০ পয়েন্ট) ও ভিয়ারিয়াল (৬৭ পয়েন্ট)।

    অন্যদিকে, সেভিয়ার মাঠে ২-০ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের দুই খেলোয়াড়—লুইস বাদে ও ইসাক রোমেরো—প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বিশেষ করে বাদে এমবাপ্পেকে ফাউল করে পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করায় সরাসরি লাল কার্ড পান।

    ৯ জনের সেভিয়ার বিরুদ্ধে অবশেষে গোলের দেখা পায় রিয়াল। ৭০ মিনিটে ক্রসবারে বল লাগানোর পর পাঁচ মিনিট পর জালে বল জড়ান এমবাপ্পে। এ গোলের মাধ্যমে তিনি লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২৯ গোল নিয়ে শীর্ষে, বার্সার লেভানডোভস্কির চেয়ে ৪ গোল এগিয়ে।

    ম্যাচের ৮৭ মিনিটে রিয়াল অ্যাকাডেমির তরুণ তারকা গঞ্জালো গার্সিয়ার ক্রসে বেলিংহাম দ্বিতীয় গোলটি করে ব্যবধান নিশ্চিত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ