বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বন্ধ হয়ে যাচ্ছে ‘Call of Duty: Warzone Mobile’, ব্যর্থতার দায়ে অ্যাক্টিভিশনের সিদ্ধান্ত

    বন্ধ হয়ে যাচ্ছে ‘Call of Duty: Warzone Mobile’, ব্যর্থতার দায়ে অ্যাক্টিভিশনের সিদ্ধান্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে গেমারদের কাছে জনপ্রিয় শ্যুটিং গেম সিরিজ ‘Call of Duty’-এর মোবাইল সংস্করণ ‘Call of Duty: Warzone Mobile’ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। গেমটির প্রকাশক অ্যাক্টিভিশন এক্স–এ প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এবং মোবাইল প্ল্যাটফর্মে গেমারদের অভিজ্ঞতা সন্তোষজনক না হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

    ২০২৪ সালের মার্চে বিশ্বব্যাপী গেমটি উন্মোচনের পর ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। পিসি ও কনসোল গেমারদের কাছে ‘Warzone’ মানেই ছিল অ্যাকশন-প্যাকড ব্যাটেল রয়্যাল যুদ্ধের অভিজ্ঞতা। সেই উত্তেজনা মোবাইলেও উপভোগ করার আশায় লক্ষ লক্ষ গেমার গেমটি ডাউনলোড করেছিলেন।

    তবে বাস্তবতা ছিল ভিন্ন। ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের সমস্যা ও সীমাবদ্ধতার অভিযোগ করতে থাকেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল:

    * ঘন ঘন গেম ক্র্যাশ হওয়া ও ফ্রেমড্রপ

    * মিড ও লো-এন্ড ডিভাইসে দুর্বল পারফরম্যান্স ও অপ্টিমাইজেশনের অভাব

    * পিসি ও কনসোল সংস্করণের তুলনায় কনটেন্ট কম থাকা

    * ব্যালেন্সিং সমস্যা ও ল্যাগিং

    এসব কারণে গেমটির জনপ্রিয়তা দ্রুত হ্রাস পায়। অ্যাক্টিভিশন তাদের বিবৃতিতে বলেছে, “Warzone Mobile গেমারদের যেই অভিজ্ঞতা দেওয়ার প্রত্যাশা ছিল, তা আমরা দিতে পারিনি। সেই কারণেই এই ভার্সনটি বন্ধের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”

    রবিবার (১৮ মে) ২০২৫ থেকে গেমটি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে যারা ১৯ মে’র আগেই এটি ডাউনলোড করেছেন, তারা এখনও কিছুদিন খেলার সুযোগ পাবেন—যদিও নির্দিষ্ট করে সময়সীমা জানানো হয়নি।

    বিশ্বজুড়ে গেমারদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ হতাশা প্রকাশ করছেন, আবার কেউ বলছেন, যথাযথ অপ্টিমাইজেশন এবং কনটেন্ট সাপোর্ট থাকলে গেমটি টিকিয়ে রাখা যেত। দক্ষিণ এশিয়ার অনেক গেমার আগে থেকেই এর নানা প্রযুক্তিগত সমস্যার কথা বলে আসছিলেন।

    প্রসঙ্গত, অ্যাক্টিভিশনের আরেক মোবাইল গেম ‘Call of Duty: Mobile’ এখনও সফলভাবে পরিচালিত হচ্ছে এবং জনপ্রিয়তা ধরে রেখেছে। ধারণা করা হচ্ছে, Warzone Mobile বন্ধ করে অ্যাক্টিভিশন এখন মূল COD Mobile-এর উন্নয়ন ও সম্প্রসারণেই বেশি মনোযোগ দেবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ