বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ

    টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জাতীয় দলের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেই ভারতের পথে রওনা হন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ভ্রমণের ধকল সত্ত্বেও বিশ্রামের সুযোগ না নিয়েই পরদিনই আইপিএলের ম্যাচে মাঠে নামছেন তিনি।

    আজকের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামছে দিল্লি ক্যাপিটালস। দলটির একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

    মুস্তাফিজ মাত্র একদিন আগেই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। এবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লির পেস আক্রমণে ভরসা রাখছেন অধিনায়ক ঋষভ পান্ত। 

    আজকের ম্যাচ দিল্লি ক্যাপিটালসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে তাদের প্লে-অফে ওঠা। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে দিল্লি। যদি তারা আজকের ম্যাচে জয়ী হয়, তবে তারা চারে উঠে যাবে।

    এদিকে, দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে পাচ্ছে না অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ককে। তার বদলি হিসেবে দলে এসেছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে, গুজরাট টাইটান্সের একাদশে ফিরেছেন কাগিসো রাবাদা, যিনি ডোপ টেস্টের কারণে গত কয়েকটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ