বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তানে সাকিব

    পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তানে সাকিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুনরায় শুরু হওয়া পর্বে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

    শনিবার (১৭ মে) ইসলামাবাদে পৌঁছান তিনি। সাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি লাহোর কালান্দার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি প্রকাশের মাধ্যমে নিশ্চিত করে।

    সাকিবের সঙ্গে একই সময় পাকিস্তানে পৌঁছান শ্রীলঙ্কার কুশাল পেরেরা ও ভানুকা রাজাপাকশে। এছাড়া অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নারও ছিলেন সাকিবের সফরসঙ্গী।

    আগামী ১৮ মে লাহোর কালান্দার্স পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে। ৯ ম্যাচে ৪ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে লাহোর। বিপরীতে, ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বাবর আজমের পেশাওয়ার জালমি। প্লে-অফে জায়গা করে নিতে এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল চোটের কারণে পিএসএলের বাকি অংশ থেকে ছিটকে পড়ায়, তার বদলি হিসেবেই লাহোর স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব।

    এর আগে ২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক হয় সাকিবের। এরপর ২০১৭ ও ২০২৩ সালে পেশাওয়ার জালমির হয়ে খেলেন তিনি। পিএসএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচে অংশ নিয়ে তিনি ১৮১ রান ও ৮ উইকেট শিকার করেছেন।

    দীর্ঘদিন পর আবারও পিএসএলে সাকিবের প্রত্যাবর্তন লাহোরের জন্য হতে পারে বড় সুবিধা, বিশেষ করে দলের অলরাউন্ড পারফরম্যান্সে ভারসাম্য আনার ক্ষেত্রে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ