বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

    নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শক্ত প্রতিপক্ষ নেপালকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এটি টুর্নামেন্টের ইতিহাসে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল লাল-সবুজের যুব দল।

    শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচজুড়ে দাপট দেখায় বাংলাদেশের যুবারা।

    প্রথমার্ধে গোলশূন্য বিরতিতে যায় বাংলাদেশ ও নেপাল। আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে খেলা। ম্যাচের ৭৩তম মিনিটে কর্নার কিক থেকে গোলের দেখা পায় বাংলাদেশ। গোল করেন আশিকুর রহমান। এরপর ম্যাচের ৮০তম মিনিটে মানিকের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল। গোল শোধে মরিয়া হয়ে ওঠে নেপালের যুবারা। এরই মধ্যে ৮৭তম মিনিটের দিকে একটি গোল শোধ করে তারা। নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়েও আর কোনো গোল দিতে না পারায় বাংলাদেশ দল জয়লাভ করে।

    উল্লেখ্য, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে শেষ চারে পৌঁছে বাংলাদেশের যুবারা।

    অপরদিকে, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক ভারত। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ‘এ’ গ্রুপের রানার-আপ মালদ্বীপ।

    একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে। এই টুর্নামেন্টের গত আসরের ফাইনালে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ