বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আইসিসি ঘোষণা করল টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি

    আইসিসি ঘোষণা করল টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের প্রাইজমানি রাখা হয়েছে মোট ৫.৭৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি ৮ লাখ টাকার সমান। এটি গত আসরের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে এসেছে।

    এই চ্যাম্পিয়নশিপে শীর্ষ স্থান অধিকারী দল পাবে ৩.৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৪ কোটি টাকার সমান। আগের আসরের প্রাইজমানি ছিলো ১.৬ মিলিয়ন ডলার, যা এখন দ্বিগুণ হয়ে এই বিপুল পরিমাণে পৌঁছেছে।

    এছাড়াও, অন্যান্য পুরস্কারের মধ্যে রানার-আপ দল পাবে ১.৫ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৮ কোটি টাকা। প্রাইজমানির এই বৃদ্ধি আইসিসির পক্ষ থেকে টেস্ট ক্রিকেটের প্রতি সমর্থন এবং মূল্যায়ন হিসেবে দেখা হচ্ছে।

    এছাড়া টুর্নামেন্টের সপ্তম ও অষ্টম অবস্থানের জন্য বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল পাবে যথাক্রমে প্রায় সাড়ে ৮ কোটি ও সাড়ে ৭ কোটি টাকা।

    ৬৯.৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে, বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

    উল্লেখ্য, আগামী ১১ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে ২০২৩-২৫ মৌসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ