বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মেসিহীন জাদু, ড্র নিয়ে সন্তুষ্ট মায়ামি

    মেসিহীন জাদু, ড্র নিয়ে সন্তুষ্ট মায়ামি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেজর লিগ সকারে (এমএলএস) জমজমাট এক ম্যাচে সান হোসে আর্থকুয়েকসের সঙ্গে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্র করেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। ম্যাচে ইন্টার মায়ামিকে হার থেকে বাঁচান তাদেও আলেন্দে, দুর্দান্ত পারফরম্যান্সে দুটি গোল করে দলের জন্য গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিশ্চিত করেন তিনি।

    হাভিয়ের মাশচেরানোর কোচিংয়ে দলটি শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়ায়। পুরো ম্যাচে মাঠে থাকলেও লিওনেল মেসির পারফরম্যান্স ছিল অনেকটাই ম্লান। প্রতিপক্ষ রক্ষণভাগের কড়া নজরদারিতে বেশিরভাগ সময় খেলার প্রভাব থেকে দূরে ছিলেন এলএমটেন।

    তবুও দলের অন্যান্য খেলোয়াড়দের কার্যকর ভূমিকা ও শেষ মুহূর্তের চমকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি, যা টেবিলের অবস্থানে তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

    বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় নিজেদের মাঠ পেপাল পার্কে মায়ামিকে আতিথ্য দেয় আর্থকুয়েকস।

    গোলের শুরুটা করে মায়ামিই। স্বাগতিকরা কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের উদ্বোধনী মিনিটেই গোল করেন ফ্যালকন। তবে সমতায় ফিরতে বেশি দেরি করেনি সান হোসে। ম্যাচের তৃতীয় মিনিটেই আরাঙ্গো স্বাগতিকদের সমতায় ফেরান।

    ম্যাচের ৩৭তম মিনিটে প্রথমবার লিড পায় সান হোসে। লেরক্স গোল করেন স্বাগতিকদের হয়ে। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি। ৪৪তম মিনিটে অ্যালেন্ডে স্কোর লাইন ২-২ করেন। তবে প্রথম হাফে লিড নিয়েই বিরতিতে যায় সান হোসে। প্রথম হাফে বাড়ানো সময়ের চতুর্থ মিনিটে সান হোসের হয়ে গোল করেন ইয়ান হার্কস।

    বিরতির পর দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে অ্যালেন্ডে নিজের দ্বিতীয় ও মায়ামির তৃতীয় গোলটি করলে ম্যাচ ৩-৩ সমতায় দাঁড়ায়।

    এরপর কোনো দল আর গোলের দেখা পায়নি। পুরো ৯০ মিনিট খেলেও কোনো গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেননি লিওনেল মেসি।

    ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে ইন্টার মায়ামি। ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষোলো নম্বর স্থানে সান হোসে আর্থকুয়েকসে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ