বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

    ৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) মাঝপথে নতুন করে সুযোগ পেলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। তাকে স্কোয়াডে যুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটি ৬ কোটি রুপিতে চুক্তিবদ্ধ করেছে ‘দ্য ফিজ’কে।

    বুধবার (১৪ মে) বিকেলে দিল্লি ক্যাপিটালস তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে মোস্তাফিজের অন্তর্ভুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

    এর আগে এবারের আসরের মেগা নিলামে নাম থাকলেও কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি। তবে ইনজুরি ও পারফরম্যান্সজনিত কারণে স্কোয়াডে পরিবর্তনের প্রয়োজন হওয়ায় দিল্লি তাকে সুযোগ করে দেয়।

    মোস্তাফিজুর রহমান এর আগেও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন এবং ভালো পারফরম্যান্সের জন্য প্রশংসিত হয়েছিলেন। তার নতুন করে দলে অন্তর্ভুক্তি দিল্লির বোলিং লাইনআপকে শক্তিশালী করবে বলে মনে করছে বিশ্লেষকরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ