বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • রিয়াল ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি

    রিয়াল ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রিয়াল মাদ্রিদের হেড কোচ কার্লো আনচেলত্তি লা লিগা মৌসুম শেষে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি ছাড়তে যাচ্ছেন। ৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ ইতালীয় কোচ আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

    আনচেলত্তি এর আগেও ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের ছাপ রেখেছেন। এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলকে তার অভিজ্ঞতা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন ফুটবল বিশ্লেষকরা।

    চলতি মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। একের পর এক শিরোপা হাতছাড়া হওয়ায় দিশেহারা কার্লো আনচেলত্তি। শিরোপাশূন‍্য মৌসুম শেষের শঙ্কায় আছে ইউরোপের সফলতম ক্লাবটি। 

    জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের নতুন হেড কোচ হিসেবে যোগ দেওয়ার চুক্তিতে সম্মত হয়েছেন। স্প্যানিয়ার্ড এই কোচ প্রাথমিকভাবে গ্যালাক্টিকোদের সাথে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করতে চলেছেন বলে দাবি করেছে বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যম।

    এদিকে, চলতি বছরে বুন্দেসলিগা মৌসুম শেষে, কার্লো আনচেলত্তির স্থানে দায়িত্ব গ্রহণ করবেন জাবি আলোনসো। খবরটি নিশ্চিত করেছেন ফুটবল বিষয়ক সংবাদিক ফাব্রিজিও রোমানো। তার মতে, রিয়াল মাদ্রিদ ও আলোনসোর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে, যেখানে সান্তিয়াগো বার্নাব্যুতে তার কোচিং স্টাফ চূড়ান্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। রিয়াল মাদ্রিদ পরিকল্পনা করছে, আলোনসো এই গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন।

    এদিকে, নিজের উত্তরসূ্রী হিসেবে জাভি আলোনসোকে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখতে বেমানান লাগবে না বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি।

    কার্লো আনচেলত্তি বলেন, আমি জানতে পেরেছি যে, আলোনসো বায়ার লেভারকুজেন ছাড়ছে। সে অবিশ্বাস্য কাজ করেছে এবং তার জন্য দরজা খোলা আছে। কারণ সে প্রমাণ করেছে যে, সে বিশ্বের সেরাদের মধ্যে একজন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ