বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • "রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ইতিহাসে নতুন রেকর্ড"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লা লিগার শিরোপা জয়ের পথে বার্সেলোনা যে খুবই শক্ত অবস্থানে ছিল, সেটি এল ক্লাসিকোতে তাদের চমৎকার পারফরম্যান্সে আরও স্পষ্ট হয়ে উঠেছে। মৌসুমের শেষ এল ক্লাসিকোতে নামার আগে বার্সেলোনার সামনে ছিল একটি সহজ সমীকরণ – রিয়াল মাদ্রিদকে হারাতে পারলেই তারা শিরোপার আরো ৭ পয়েন্ট এগিয়ে যাবে, এবং এই লক্ষ্যেই তারা মাঠে নেমেছিল। ম্যাচটি শেষ পর্যন্ত ৪-৩ স্কোরলাইনে শেষ হলেও, এটি ছিল একটি রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ম্যাচ।

    প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়েও বার্সেলোনা হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধে শক্তিশালী প্রত্যাবর্তন করে তারা শেষ পর্যন্ত জয়লাভ করে, যা তাদের শিরোপা জয়ের এক ধাপ কাছাকাছি পৌঁছে দিয়েছে। এই জয়ের পর, বাকি ৩ ম্যাচে মাত্র এক জয় পেলেই বার্সেলোনা তাদের ২৭তম লা লিগা শিরোপা নিশ্চিত করতে পারবে।

    এই ম্যাচটি লা লিগার ইতিহাসে বেশ কিছু নতুন রেকর্ডের জন্ম দিয়েছে। বার্সেলোনা এমন একটি অবস্থানে দাঁড়িয়ে, যেখানে শিরোপা হাতে তুলে নেওয়ার পথ একেবারে পরিষ্কার। পাশাপাশি, এই ম্যাচে কিছু বিশেষ ব্যক্তিগত পারফরম্যান্সও নজর কেড়েছে, যার মধ্যে বার্সেলোনার কিছু তরুণ ফুটবলারের অসাধারণ খেলা এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে নাটকীয়ভাবে খেলা ছিল অন্যতম।
    ১
    প্রথমার্ধের শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়েও কামব্যাকের দারুণ গল্প লিখেছে বার্সেলোনা। সেই গোল শোধ করে বিরতির আগেই উল্টো তারা দ্বিগুণ লিড নেয়। এল ক্লাসিকোর ইতিহাসে যা যৌথভাবে সবচেয়ে বড় কামব্যাকের রেকর্ড (এর আগে ১৯৫০ ও ১৯৫৯ সালে একই কীর্তি দেখা গেছে)।

    ১০৩ বছর পর এল ক্লাসিকোতে এই প্রথম শুরুর ৩৫ মিনিটের মধ্যে ৫ গোল হলো। এর আগে এল ক্লাসিকোতে সর্বশেষ এমন কিছুর দেখা মিলেছিল ১৯২২ সালের ২১ মার্চ। এরপর অবশ্য বিরতির আগে রাফিনিয়ার কল্যাণে হয়ে যায় ম্যাচের ষষ্ঠ গোলটিও। শেষ পর্যন্ত হয়েছে ৭ গোল।

    ১২৩ বছরের মধ্যে এই প্রথম এল ক্লাসিকোয় কোনো দল প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে থেকে বিরতিতে যায়। এরপর ম্যাচ হারে রিয়াল।
    ৬ এবং ৩
    চলতি মৌসুমে লা লিগায় এ নিয়ে ষষ্ঠবার কামব্যাক করে জিতল বার্সেলোনা। এই মৌসুমে সবমিলিয়ে সর্বোচ্চ কামব্যাকের রেকর্ড অ্যাতলেটিকো মাদ্রিদের, ৯টি। এ ছাড়া একাধিক গোল হজমের পর বার্সা এবার ম্যাচ জিতেছে ৩ বার। 

    Image

    ৩৪
    বার্সার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া চলতি মৌসুমের ক্লাব প্রতিযোগিতায় মোট ৩৪ গোল করলেন। এটি তার ক্যারিয়ারে এক মৌসুমের সর্বোচ্চ। স্প্যানিশ দলগুলোর মধ্যে তার সামনে আছেন কেবল দুজন– রবার্ট লেভান্ডফস্কি (৪০) ও কিলিয়ান এমবাপে (৩৯)। অ্যাসিস্টের হিসাবে অবশ্য তাদেরও ছাড়িয়ে গেছেন রাফিনিয়া।
    ৩
    এল ক্লাসিকোয় ২০০৯ সালের (জাভি হার্নান্দেজ–৪টি) পর প্রথম কোনো খেলোয়াড় হিসেবে তিনের অধিক গোলের অ্যাসিস্ট করলেন ফেররান তোরেস। 
    ৪/৪
    পেপ গার্দিওলার পর কেবল দ্বিতীয় ম্যানেজার হিসেবে নিজের প্রথম চারটি এল ক্লাসিকোর সবকটিতেই জয়ের রেকর্ড গড়লেন হ্যান্সি ফ্লিক। ২০০৮-১০ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫টি এল ক্লাসিকো জেতেন বার্সার সাবেক কোচ গার্দিওলা। সেই রেকর্ড ছোঁয়া কিংবা ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে ফ্লিকের সামনেও।

    Image
    ১২
    বয়স ১৮ হওয়ার আগেই লা লিগায় ১২তম গোল করেছেন লামিনে ইয়ামাল। এদিক থেকে তিনি পাবলো পোম্বো ও আনসু ফাতির সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙে দিলেন।
    ১৬
    রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই মৌসুমে চার ম্যাচে ১৬ গোল করেছে বার্সেলোনা। যা এক মৌসুমে রিয়ালের বিপক্ষে কোনো নির্দিষ্ট ক্লাবের সর্বোচ্চ গোলের রেকর্ড। 
    ১৩
    লা লিগার এই মৌসুমে ১৩টি ম্যাচে ৪+ গোল করেছে বার্সা। যা এবার ইউরোপীয় শীর্ষ ৫ প্রতিযোগিতায় অন্য কোনো ক্লাব করতে পারেনি। 

    ৩ এবং ৩০
    কিলিয়ান এমবাপে এ নিয়ে মৌসুমের তৃতীয় হ্যাটট্রিক করলেন গতকাল। একইসঙ্গে রিয়াল মাদ্রিদের একমাত্র খেলোয়াড় হিসেবে (১৯৯৫ সালের পর) লা লিগায় বার্সেলোনার বিপক্ষে তিনি এই কীর্তি গড়লেন। ৩০ বছর আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হ্যাটট্রিক করেন ইভান জামোরানো।

    Image
    ৩৯
    রিয়ালের হয়ে নিজের অভিষেক মৌসুমেই সর্বোচ্চ ৩৯ গোল করেছেন এমবাপে। এর আগে ৩৭ গোল নিয়ে রেকর্ডটি দখলে ছিল ইভান জামোরানোর। ফরাসি অধিনায়ক লা লিগায় ২৭ গোল করেন চলতি মৌসুমে, এদিক থেকেও এমবাপে ছাড়িয়ে যান ক্রিশ্চিয়ানো রোনালদোকে (২৬)।
    ১৮
    এল ক্লাসিকোর সর্বশেষ ১৮ ম্যাচেই ফল এসেছে। কোনো ম্যাচ ড্র হয়নি। যা ক্লাসিকোর ইতিহাসে টানা সর্বোচ্চ ম্যাচ ড্র–হীন নিষ্পত্তি হওয়ার রেকর্ড।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ