বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বিসিসিআইয়ের অনুরোধ প্রত্যাখ্যান

    টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি

    টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার বিরাট কোহলি।

    বেশ কিছুদিন আগেই তিনি এই সিদ্ধান্ত বিসিসিআইকে জানিয়ে দিয়েছিলেন। তবে বোর্ডের পক্ষ থেকে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হলেও, নিজের সিদ্ধান্তে অটল থাকেন কোহলি।

    সোমবার (১২ মে) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টের মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

    বিদায়ের ঘোষণা দিয়ে কোহলি লিখেছেন, ১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব। 

     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Virat Kohli (@virat.kohli)

    তিনি আরও লিখেছেন, সাদা পোষাকে খেলার মধ্যে কিছু গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।

    ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় কোহলিকে। ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন তিনি।  ৩০টি সেঞ্চুরি ও অর্ধশতক রয়েছে ৩১টি। 

    কয়েকদিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন রোহিত শর্মা। তাই এই দুই তারকাকে ছাড়ায় ইংল্যান্ড সফরে জেতে হবে ভারতকে। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত-কোহলি। সে হিসেবে দুজনই এখন আর কেবল ওয়ানডে তথা একদিনের ক্রিকেট খেলবেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ