বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • টেস্ট ক্রিকেট ছাড়ছেন কোহলি! বোর্ডকে জানানো হয়েছে সিদ্ধান্ত

    টেস্ট ক্রিকেট ছাড়ছেন কোহলি! বোর্ডকে জানানো হয়েছে সিদ্ধান্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-কে। আসন্ন ইংল্যান্ড সফরের আগে তিনি এই সিদ্ধান্ত জানান বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

    জানা গেছে, গত এক মাস ধরে কোহলি এই বিষয়ে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করেছেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে ধারণা করা হচ্ছে আগামী জুন-আগস্টে ইংল্যান্ডে অনুষ্ঠেয় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এটি হতে পারে কোহলির শেষ আন্তর্জাতিক টেস্ট উপস্থিতি।

    আগামী ২০ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। এখনো পর্যন্ত নিশ্চিত নয় কোহলি স্কোয়াডে থাকবেন কি না, তবে তিনি যদি অবসরের সিদ্ধান্তে অনড় থাকেন, তাহলে ১৪ বছরের গৌরবময় এক টেস্ট ক্যারিয়ারের ইতি ঘটবে। ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে কোহলি করেছেন ৯,২৩০ রান, এর মধ্যে ৬৮টি ম্যাচে তিনি ছিলেন অধিনায়ক।

    টেস্ট ফরম্যাটে সাম্প্রতিক সময়টা অবশ্য কোহলির জন্য খুব একটা সুখকর ছিল না। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতকের পর দীর্ঘ সময় রানখরায় ভুগছিলেন তিনি। অবশেষে ২০২৪ সালের নভেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১০০ রানে ফিরেছিলেন শতকে।

    এক সময় যার ব্যাটিং গড় ছিল ৫৫-এর ওপরে, সেই কোহলির গড় গত ২৪ মাসে নেমে এসেছে ৩২.৫৬-তে। তার ক্যারিয়ারসেরা ইনিংস—২৫৪* রান এসেছিল ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

    তবে ভারতীয় বোর্ড মনে করছে, ইংল্যান্ড সফরের মতো কঠিন সিরিজে কোহলির অভিজ্ঞতা এখনো দলের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন নতুন অধিনায়কত্বের যুগে প্রবেশ করছে ভারত। রোহিত শর্মা সদ্য টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তার জায়গায় অধিনায়ক হিসেবে শীর্ষ পছন্দ শুবমান গিল।

    কোহলি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। তার অধীনে ভারত ৬৮ টেস্টে জিতেছে ৪০টিতে, হার ১৭টিতে। ধোনি ও গাঙ্গুলিকে পেছনে ফেলে কোহলি গড়েছেন রেকর্ড। ব্যাটসম্যান কোহলি নিজের সেরা সময় কাটিয়েছেন ২০১৮ সালের ইংল্যান্ড সফরে—৫ ম্যাচে ৫৮৩ রান, ৫৯.৩০ গড়ে, দুটি শতক।

    ২০২৪ সালের মাঝামাঝি এসে সেই কোহলি কি সত্যিই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন? এখন দেখার অপেক্ষা, নিজের সিদ্ধান্তে তিনি অটল থাকেন কি না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ