বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি
  • সাবেক মেয়র আইভী গ্রেপ্তার

    সাবেক মেয়র আইভী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টায় শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    এর আগে, বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ চুনকা কুটিরে অভিযান চালায়। তবে এলাকাবাসীর তীব্র প্রতিরোধের মুখে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

    গ্রেপ্তারের খবরে হাজারো মানুষ তার বাসার সামনে জড়ো হয়ে মূল ফটক অবরোধ করে এবং মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। উত্তেজিত জনতা আশেপাশের চারটি সড়ক বাঁশ, ঠেলাগাড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা দিয়ে অবরুদ্ধ করে রাখে। এমনকি আশেপাশের মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়।

    রাত ৩টার দিকে পুলিশের তিন সদস্যের একটি দল আইভীর বাসভবনে প্রবেশ করলেও তিনি রাতের অন্ধকারে গ্রেপ্তার হওয়ায় অনীহা প্রকাশ করেন। তিনি জানান, দিনের আলোতে গ্রেপ্তার হতে চান। তার সেই অনুরোধ অনুযায়ী সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।

    নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ