রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • আজ বিশ্ব বাঘ দিবস

    আজ বিশ্ব বাঘ দিবস
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। বিশ্বের অন্যতম শীর্ষ শিকারি প্রাণী এবং বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ অংশ বাঘ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য— ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’।

    বাংলাদেশের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়েল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান আবাসস্থল। এই বাঘ শুধু দেশের প্রাকৃতিক ঐতিহ্যের প্রতীকই নয়, বরং বনাঞ্চলের জীববৈচিত্র্য ও খাদ্যশৃঙ্খলের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    তবে বন উজাড়, আবাসস্থল সংকুচিত হওয়া, খাদ্যের সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং চোরা শিকারসহ নানা কারণে বাঘের অস্তিত্ব দীর্ঘদিন ধরেই হুমকির মুখে রয়েছে। পরিবেশবিদদের মতে, বাঘ টিকে থাকলে বনও টিকে থাকবে, আর বন টিকে থাকলে সংরক্ষিত থাকবে জীববৈচিত্র্য।

    বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সচেতনতামূলক র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে।

    বন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, সুন্দরবনে বাঘের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ২০১৪ সালের জরিপে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৮ সালের জরিপে তা বেড়ে দাঁড়ায় ১১৪টিতে। সর্বশেষ ২০২৪ সালের ক্যামেরা ট্র্যাপিং জরিপে সুন্দরবনে ১২৫টি রয়েল বেঙ্গল টাইগারের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে।

    বন বিভাগের হিসাব অনুযায়ী, সুন্দরবনের প্রতি ১০০ বর্গকিলোমিটার এলাকায় গড়ে প্রায় ২ দশমিক ১৭টি বাঘের উপস্থিতি রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কার্যকর সংরক্ষণ উদ্যোগ, নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানোর ফলে বাঘের সংখ্যা বৃদ্ধির ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। তবে এই ধারা অব্যাহত রাখতে বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ