বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ভারত-পাকিস্তান উত্তেজনা: আইপিএল নিয়ে সিদ্ধান্ত জানাল বিসিসিআই

    ভারত-পাকিস্তান উত্তেজনা: আইপিএল নিয়ে সিদ্ধান্ত জানাল বিসিসিআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় বহু ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। এই প্রেক্ষাপটে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে, যা মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের অভ্যন্তর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) এলাকায় চালানো হয়।

    বিশ্লেষকদের মতে, সীমান্ত অঞ্চলে এ ধরনের বড় অভিযানের মাধ্যমে ভারত শক্ত প্রতিক্রিয়ার বার্তা দিতে চেয়েছে। পরিস্থিতি ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

    এমন পরিস্থিতিতে আইপিএল-এর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হলেও, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে যে, নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে আইপিএল ২০২৫। এনডিটিভি

    বিসিসিআই-এর এক শীর্ষ কর্মকর্তা ভারতের শীর্ষ সংবাদ সংস্থা এএনআই-কে জানান, বর্তমানে আইপিএলের সময়সূচি বা ম্যাচ আয়োজনে কোনো পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়নি। প্রতিযোগিতা যেমন নির্ধারিত ছিল, তেমনভাবেই এগোবে।

    ভারতের সামরিক অভিযানে বাহাওয়ালপুর, মুরিদকে, শিয়ালকোটসহ পাকিস্তানের চারটি এবং পিওজেকে-র পাঁচটি টার্গেট ধ্বংস করা হয়েছে। লক্ষ্য ছিল সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেইএম) ও লস্কর-ই-তইয়্যেবা (এলইটি)-র শীর্ষ নেতারা। সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ উদ্যোগে সম্পন্ন হয় এই অভিযান।

    তবে অতীত অভিজ্ঞতা বলছে, আইপিএল থামানো খুব একটা সহজ নয়। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের কারণে প্রতিযোগিতা সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। ২০১৪-তে প্রথম অংশ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। করোনা মহামারির সময় ২০২০ ও ২০২১ সালেও আইপিএল আয়োজন হয় আমিরাতে। তবে ২০২৩ সাল থেকে লিগটি পুরোদমে ভারতের মাটিতেই ফিরেছে, এবং সেই ধারায় ২০২৫-এর আসরও নির্ধারিত সূচিতে এগোচ্ছে।

    এদিকে মঙ্গলবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে গুজরাট টাইটানস ৩ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট ভালো শুরু করলেও, দুই দফা বৃষ্টিতে খেলা বাধাপ্রাপ্ত হয়। শেষ ওভারে ১৫ রান দরকার ছিল, যা রাহুল তেওটিয়া ও জেরাল্ড কোয়েটজির দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ বলে জয় ছিনিয়ে নেয় গুজরাট।

    এই জয়ে ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে গুজরাট টাইটানস। অপরদিকে, ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে মুম্বাই ইন্ডিয়ানস রয়েছে চতুর্থ স্থানে। এই পরাজয়ে তাদের ছয় ম্যাচের জয়রথ থেমে গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ