সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার ব্যবসায় স্বস্তি দিতে বাজেটে কর কাঠামো ঢেলে সাজাচ্ছে সরকার
  • পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়া নাহিদ-রিশাদের নিরাপত্তার অনুরোধ বিসিবির

    পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়া নাহিদ-রিশাদের নিরাপত্তার অনুরোধ বিসিবির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের নিহত হওয়ার ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে। এ ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়।

    সাম্প্রতিক পরিস্থিতি আরও জটিল রূপ নিয়ে এখন সামরিক উত্তেজনায় রূপ নিচ্ছে, যা দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে।

    মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের ভূখণ্ডে মোট ৯টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ভারতের হামলায় ২৬ জন নিহত হয়েছে। ভারতের এই হামলার পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও। তাদের দাবি, নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের হামলায় ১০ জন ভারতীয় নিহত হয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম আরও জানিয়েছে, তারা ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস করেছে। এই পরিস্থিতিতে গোটা অঞ্চলে যুদ্ধের আবহ তৈরি হয়েছে।

    ভারত-পাকিস্তানের এই সংঘাতের আঁচ লেগেছে ক্রিকেট জগতেও। দুই দেশেই এখন ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে, যেখানে বিভিন্ন দেশের নামকরা খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। পাকিস্তানে চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) আছেন অনেক বিদেশী ক্রিকেটার, যাদের মধ্যে আছেন বাংলাদেশের দুই উদীয়মান বোলার নাহিদ রানা ও রিশাদ খান।

    পিএসএলে নাহিদ খেলছেন পেশোয়ার জালমির হয়ে এবং রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে। গ্রুপ পর্বে তাদের দলের এখনও যথাক্রমে ২টি ও ১টি করে ম্যাচ বাকি। যদি তাদের দল প্লে-অফে জায়গা করে নিতে পারে, তাহলে তাদের পাকিস্তানে থাকার মেয়াদ আরও বাড়বে। প্লে-অফ এবং ফাইনাল খেলা সাপেক্ষে তাদেরকে পাকিস্তানে থাকতে হতে পারে মে মাসের ১৮ তারিখ পর্যন্ত। এমন উত্তপ্ত পরিস্থিতিতে এই দুই টাইগার ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে চরম শঙ্কা।

    এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা ইতোমধ্যেই পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষের কাছে নাহিদ ও রিশাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে। যদিও এখন পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়নি। তবে বিসিবি স্পষ্ট জানিয়েছে যে, যদি পরিস্থিতির আরও অবনতি হয় এবং তাদের নিরাপত্তার ঝুঁকি বাড়ে তাহলে যেকোনো মুহূর্তে তাদের পিএসএল অসমাপ্ত রেখেই দেশে ফিরিয়ে আনা হবে। উদ্ভূত পরিস্থিতিতে দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সামনের দিনগুলোতে পরিস্থিতির ওপর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ