বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেলেন সমিত

    বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেলেন সমিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম।

    ফিফার ডিসিপ্লিনারি কমিটি মঙ্গলবার (৬ মে) ২৭ বছর বয়সী এই ফুটবলারের জন্য সবুজ সংকেত দেয়, ফলে এখন থেকে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন।

    গত ২ মে কানাডার টরেন্টোতে অবস্থিত বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন সমিত। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তার ই-পাসপোর্ট প্রস্তুত হয়। এর আগে ১ মে তিনি কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্রও সংগ্রহ করেন। সব প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয় এবং সেই আবেদন বিবেচনায় নিয়েই ফিফা তাকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দেয়।

    সমিত সোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসি-তে খেলছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সমিত এর আগে কানাডার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচেও অংশ নিয়েছেন।

    বাংলাদেশ জাতীয় দলের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সমিত সোমকে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ