বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত সামিতের, ফিফা ক্লিয়ারেন্সের অপেক্ষায় বাফুফে

    বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত সামিতের, ফিফা ক্লিয়ারেন্সের অপেক্ষায় বাফুফে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সময় শুক্রবার রাতে কানাডার টরন্টোতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন সামিত সোম। মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তার ই-পাসপোর্ট প্রস্তুত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম।

    পাসপোর্ট হয়ে যাওয়ায় বাংলাদেশের পক্ষে খেলার জন্য আরও এক ধাপ এগিয়ে গেলেন কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার সামিত। এখন শুধু তার ফিফার অনুমোদন প্রয়োজন।

    বাফুফে আগামীকাল সামিত ও তার বাবা মায়ের সকল ডকুমেন্টস, কানাডা ফুটবল ফেডারেশনের ছাড়পত্রসহ সকল কিছু দিয়ে ফিফায় আবেদন করবে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি ‘সবুজ সংকেত’ দিলেই সামিত বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। 

    ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন আসতে তিন মাসের বেশি সময় লেগেছিল। হামজা ইংল্যান্ডের সিনিয়র দলে না খেললেও বয়সভিত্তিক পর্যায়ে ইউরোপীয় মহাদেশের টুর্নামেন্ট খেলেছিলেন। 

    সামিত কানাডার সিনিয়র দলের হয়ে ২ ম্যাচ খেললেও সেটা প্রীতি ম্যাচ হওয়ায় আনঅফিশিয়াল ম্যাচ হিসেবে কানাডা তাদের ছাড়পত্রে উল্লেখ করেছে। এতে ফুটবল ফেডারেশনের ধারণা সামিতের ফিফা ক্লিয়ারেন্স খানিকটা দ্রুতই আসবে। ১০ জুন এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে সামিতকে খেলাতে হলে ৩ জুনের মধ্যে বাফুফেকে ফিফার ক্লিয়ারেন্স পেতে হবে। 

    সামিতের পাসপোর্ট আবেদন কানাডা থেকে করা হয়েছিল। ঢাকা থেকে পাসপোর্ট প্রিন্ট হয়ে সেটা এখন কানাডায় পাঠানো হবে। বাফুফে পাসপোর্টের তথ্য সম্বলিত পাতার মাধ্যমে মূলত ফিফায় আবেদন ও আনুষ্ঠানিক কাজ করবে। বাফুফে সময়ক্ষেপণ না করে আগামীকালের মধ্যেই ফিফায় আবেদন সম্পন্ন করতে চায়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ