বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা, নতুন অধিনায়ক লিটন

    আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা, নতুন অধিনায়ক লিটন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। এ দুটি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের একটি শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    ২০২৬ সালের বিশ্বকাপকে লক্ষ্য রেখে দলটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

    রোববার (৪ এপ্রিল) বিকেলে ঘোষিত স্কোয়াডে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস।

    শান্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লিটন। সেই সিরিজে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর থেকে গুঞ্জন উঠেছে আগামী বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিতে যাচ্ছেন লিটন।

    এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিলো। আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী। এ ছাড়াও আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তরুণ নির্ভর একটি দল তৈরি করেছে বিসিবি।

    আগামী ১৭ মে আরব আমিরাত ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে এই দলটির। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে লিটন বাহিনী।

    আরব আমিরাত ও পাকিস্তান সফরে বাংলাদেশের স্কোয়াড

    লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ