বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বাংলাদেশে খেলতে আসছে না ভারত!

    বাংলাদেশে খেলতে আসছে না ভারত!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে গঠিত এই সিরিজের সময়সূচি ইতোমধ্যেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    তবে সাম্প্রতিক কূটনৈতিক ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিরাজমান পরিস্থিতি বিবেচনায় সিরিজের ভবিষ্যৎ এখন সংশয়ে রয়েছে। 

    সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। 

    প্রতিবেশী বাংলাদেশের সঙ্গেও বেশ কয়েক মাস ধরেই শীতল সম্পর্ক চলছে ভারতের। এর মধ্যে নতুন করে উত্তেজনা আরও বেড়েছে। এমন প্রেক্ষাপটে আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে।

    ‘এই সফর ক্যালেন্ডারের অংশ (পূর্ব নির্ধারিত) হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি’—সূত্রের বরাত দিয়ে বলছে টাইমস অব ইন্ডিয়া।

    এ বিষয়ে জানতে চাইলে ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘অফিসিয়ালি আমরা এখনো কিছু জানি না। আমাদের প্ল্যান যেভাবে ছিল সেভাবেই আছে। আমরা আশা করছি ঠিক সময়ই সিরিজটি হবে।'

    সিরিজটি খেলতে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসায় কথার ছিল ভারতীয় দলের। এ ছাড়া ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা ছাড়াও চট্টগ্রামেও হওয়ার কথা ছিল ম্যাচ।

    শুধু আসন্ন বাংলাদেশ সিরিজই নয়, চলতি বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এখনো ভারতীয় বোর্ডের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারত-বাংলাদেশ সিরিজের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ