শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

    ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে ৭২ ঘণ্টার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। পাশাপাশি, এই সময়ের মধ্যে ইউক্রেনকেও সব ধরনের হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে মস্কো।

    সোমবার (২৮ এপ্রিল) বিকেলে এক ঘোষণায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রুশ সেনারা ৮ মে মধ্যরাত থেকে ১০ মে মধ্যরাত পর্যন্ত যুদ্ধ কার্যক্রম স্থগিত রাখবে।

    এমন এক সময় এই ঘোষণা আসল যখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপে রয়েছে মস্কো।   

    আগামী ৯ মে গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার এর (মহান দেশপ্রেমিক যুদ্ধ) ৮০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ১৯৪২ থেকে ১৯৪৫ সালের সময়কালে জার্মানির বিরুদ্ধে তাদের যুদ্ধের জন্য ব্যবহৃত শব্দ। যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত। 

    বিবৃতিতে ক্রেমলিন অস্থায়ীভাবে কিয়েভকে যুদ্ধবিরতেতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি এ সময়ের মধ্যে যদি ইউক্রেনের বাহিনী নিয়ম লঙ্ঘন করে হামলা চালায় তাহলে রুশ বাহিনীও পাল্টা প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন