বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • সিলেট টেস্ট:

    বাংলাদেশ অলআউট ২৫৫ রানে, জিম্বাবুয়ের লক্ষ্য ১৭৪ রান

    বাংলাদেশ অলআউট ২৫৫ রানে, জিম্বাবুয়ের লক্ষ্য ১৭৪ রান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেট টেস্টে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এতে ম্যাচ জিততে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৭৪ রান।

    বুধবার বৃষ্টির কারণে খেলা শুরু হয় দেরিতে। দিনের শুরুতে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু দিনের দ্বিতীয় বলেই ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের দিনের ৬০ রানের সঙ্গে একটিও যোগ না করে সাজঘরে ফেরেন তিনি।

    এরপর দ্রুত ফিরে যান মেহেদী হাসান মিরাজ (১১), তাইজুল ইসলাম (১) ও হাসান মাহমুদ (১৭)। তবে দলের হাল ধরেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক। অষ্টম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে গড়েন ৩১ রানের জুটি, করেন লড়াকু হাফসেঞ্চুরি। শেষপর্যন্ত ১১১ বলে ৫৮ রান করে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন তিনি।

    ব্লেসিং মুজারাবানি নিয়েছেন ৫ উইকেট, টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফাইফার এটি তার।

    এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ১৯১ রান, জবাবে জিম্বাবুয়ে তোলে ২৭৩। ফলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড দাঁড়ায় ১৭৩ রানের।

    এখন দেখার বিষয়, সিলেটের এই উইকেটে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেমন করে জিম্বাবুয়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন