বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আজ পর্দা উঠছে পিএসএলের

    আজ পর্দা উঠছে পিএসএলের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর দশম আসর। আসর চলবে আগামী ১৮ মে পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স।

    পাকিস্তান সুপার লিগের ইতিহাসে প্রথমবারের মতো রাওয়ালপিন্ডিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘পিএসএল শুরু হলে আইপিএল দর্শক হারাবে’— এমন মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী।

    দশম আসরের প্রথম দিন থেকেই ইন্টারনেট আর টিভি পর্দায় চোখ থাকবে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। কারণ উদ্বোধনী ম্যাচেই লাহোরের জার্সিতে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। একাদশে এই লেগ স্পিনার থাকবেন কি না, তা সময় বলে দেবে।

    এছাড়াও বাংলাদেশের লিটন দাস এবং নাহিদ রানাও এ আসরে খেলবেন। লিটন দাস খেলবেন করাচি কিংসে ও নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে।

    টুর্নামেন্টের সময়সূচি অনুযায়ী, ১৮ মে লাহোরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পিএসএল দশম আসরের এই সময়সূচি ঘোষণা করে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের বলেছেন, আমরা পাকিস্তান সুপার লিগের ঐতিহাসিক দশম আসরের সূচি ঘোষণায় রোমাঞ্চিত। গত ১০ বছরে এই টুর্নামেন্ট বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য ও স্বীকৃত প্রতিযোগিতায় পরিণত হয়েছে, যেখানে পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভার প্রদর্শনী হয়।

    এবারে টুর্নামেন্টটিতে অংশ নেবে ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, মুলতান সুলতানস ও করাচি কিংস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন