বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড জয় দিয়ে শুরু বাংলাদেশের

    বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড জয় দিয়ে শুরু বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পাকিস্তানের লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের বিশাল জয় তুলে নিয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

    টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ২৮.৫ ওভারে ৯৩ রানেই অলআউট হয় থাইল্যান্ড নারী ক্রিকেট দল। ১৭৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

    এর আগে আইরিশ নারীদের বিপক্ষে ১৫৪ রানের ব্যবধানে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের।

    আজ লাহোরের সিটি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি। ইশমা তানজিম বিদায় নেন দুই অঙ্কে পা রাখার আগেই।

    তবে ফারজানা হকের সঙ্গে শারমিনের ১০৪ রানের জুটি সে ধাক্কাটা সামাল দেয় বাংলাদেশ। ৮২ বলে ৫৩ রান করে ফেরেন ফারজানা।

    বাংলাদেশ এরপর আর হোঁচট খায়নি। তৃতীয় উইকেট জুটিতে ১৩৮ বলে ১৫২ রান যোগ করেন নিগার সুলতানা ও শারমিন। তাতেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।

    ইনিংসের শেষ বলে আউট হন নিগার সুলতানা, তার ঠিক আগে ৮০ বলে ১৫টি চার আর এক ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন। ৭৯ বলে সেঞ্চুরি করে প্রথম নারী ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন।

    নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির দিনে ১২৬ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৯৪ রানে অপরাজিত ছিলেন শারমিন আক্তার।

    এর আগে বাংলাদেশের দলীয় সবচেয়ে বড় স্কোর ছিল ২৫২ রানের। ২০২৪ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিল বাংলাদেশ।

    আজ টার্গেট তাড়া করতে নেমে ২৮.৫ ওভারে দলীয় ৯৩ রানে অলআউট হয় থাইল্যান্ডের নারী ক্রিকেটাররা। পাঁচটি করে উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন ও জান্নাতুলি ফেরদৌস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন