বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেল স্টারলিংক

    বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেল স্টারলিংক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের বাজারে ব্যবসা পরিচালনার জন্য অনুমোদন পেয়েছে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী আমেরিকান প্রতিষ্ঠান স্টারলিংক। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ২৯ মার্চ তারিখে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংককে এই অনুমোদন প্রদান করেছে।

    রোববার (৬ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে অবস্থিত ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডা’র নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন স্টারলিংককে দেশের বাজারে ব্যবসা করার অনুমোদন প্রদানের বিষয়টি জানান।

    তিনি বলেন, ‘আমরা তাদের ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতেই ২৯ মার্চ স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে।’

    উল্লেখ্য, বাংলাদেশের বাজারে বিদেশী মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানকে ব্যবসা করতে হলে অবশ্যই বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, সংক্ষেপে বিডা’র অনুমোদন ও নিবন্ধন পেতে হয়। স্টারলিংক দুটোই পেয়ে গেছে। ফলে বাংলাদেশের বাজারে স্টারলিংকের প্রবেশের পথ আরও প্রশস্থ হলো।

    বাংলাদেশে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানের জন্য স্টারলিংককে বিডা’র কাছ থেকে আরও একটি লাইসেন্স নিতে হবে। বিডা’র নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, নন–জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) লাইসেন্সের জন্য আজই আবেদন করার কথা স্টারলিংকের। বিডা’র কাছ থেকে এনজিএসও লাইসেন্সটি পেয়ে গেলে দেশের বাজারে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা চালু করতে আইনগত আর কোনো বাধা থাকবে না তাঁদের সামনে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন