বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর : নাহিদ রানা

    এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর : নাহিদ রানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী চলমান নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, যার ফলে প্রতিদিনই লাশের সংখ্যা বাড়ছে। শিশুদেরও রক্ষা মিলছে না। এক প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরায়েলের নৃশংসতার সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুদের জীবন।

    গাজার অধিবাসীদের জন্য হৃদয় পুড়ছে বিশ্ববাসীর। বাংলাদেশ থেকেও প্রতিবাদ হচ্ছে। বাদ যাচ্ছেন না ক্রীড়াঙ্গনের তারকারাও। গাজা নিয়ে নিজের ওয়ালে পোস্ট করেছেন টাইগার তারকা পেসার নাহিদ রানা।

    গাজায় ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করে ফেসবুক পেজে নাহিদ লিখেছেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’

    এদিকে, যুব ও ক্রীড়া উপদেষ্টাও গাজার মজলুম জনগনের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ যখন আমরা এখানে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি, তখন আমাদের পুরো পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিন দেখেছে। গতকাল গাজায় ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়েছে। আমরা দেখেছি মানুষের লাশ কিভাবে আকাশে উড়ছে বোমার আঘাতে।’

    তিনি আরও বলেন, ‘আমরা গাজার জনগণের প্রতি আমাদের সহমর্মিতা ও সমর্থন জানাতে চাই এই দিনে। সেই সঙ্গে, আমরা আশা করি, পৃথিবী থেকে সকল মানবতাবিরোধী কার্যক্রম চিরতরে বন্ধ হোক। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আমরা যা দেখেছি, তা কখনই মেনে নেওয়া উচিত নয়।"

    প্রসঙ্গত, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। ওইদিন থেকে এখন পর্যন্ত দিনে গড়ে ১০০ শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। সেই সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি ‘দমবন্ধকর’ হয়ে পড়েছে।

    গাজার স্বাস্থ্য সেবা খাত নাজুক হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এত মানুষ আহত হয়েছেন যে হাসপাতালগুলো উপচে পড়ছে। এছাড়া সাধারণ মানুষকে যে চিকিৎসা দেওয়া হবে সেটির সুযোগ নেই। কারণ চিকিৎসা সরঞ্জামেরই ঘাটতি দেখা দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন