বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বিসিবি জানাল জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের সময় ও স্থান

    বিসিবি জানাল জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের সময় ও স্থান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে ফিরে বাংলাদেশের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন। তবে এখন তারা ঈদের ছুটি উপভোগ করছেন। সেই বিশ্রামের সময় শিগগিরই শেষ হতে চলেছে। কারণ, অল্প কয়েক দিন পরই বাংলাদেশ দল আবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাররা দুটি টেস্ট ম্যাচে অংশ নেবে।

    এই উপলক্ষে আগামী ১১ এপ্রিল থেকে বাংলাদেশ দলের প্রস্তুতি শিবির শুরু হবে। এই শিবির অনুষ্ঠিত হবে সিলেটে। সেখানে জিম্বাবুয়ে সিরিজের জন্য নির্বাচিত ক্রিকেটাররা উপস্থিত থাকবেন। তবে বিসিবি এখনও এই সিরিজের জন্য দল ঘোষণা করেনি। ডিপিএলে ১০ এপ্রিল ম্যাচ শেষ করেই জাতীয় দলের ক্রিকেটাররা সিলেটে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন।

    দুটি টেস্ট ম্যাচ খেলতে জিম্বাবুয়ে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে দুই দল মুখোমুখি হবে। দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন