বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • লাইফ সার্পোট তামিম, চলছে এনজিওগ্রাম

    লাইফ সার্পোট তামিম, চলছে এনজিওগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ক্রিকেটে দুঃসংবাদ। দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তার হার্টের অবস্থা মূল্যায়নের জন্য এনজিওগ্রাম করা হচ্ছে।

    সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মাঠে নামেন তামিম। বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে টস করার পরই তিনি অস্বস্তি বোধ করতে শুরু করেন। ড্রেসিংরুমে ফিরে বুকে ব্যথার কথা জানান সতীর্থদের। এরপর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে থাকে।

    প্রথমে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় হার্টের কিছু জটিলতা ধরা পড়ে। অবস্থার আরও অবনতি হলে সিদ্ধান্ত হয় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার। কিন্তু হেলিকপ্টারে ওঠানোর আগেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন, ফলে স্থানীয় কেপিজে হাসপাতালে নেওয়া হয়।

    মোহামেডানের ম্যানেজার তারিকুল ইসলাম টিটু দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘তামিমের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ডাক্তাররা এখনই কিছু বলতে পারছেন না। তিনি আইসিইউতে আছেন, লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার হার্টের অবস্থা যাচাই করতে অ্যাঞ্জিওগ্রাম করা হচ্ছে।’

    পরিবারের সদস্যরা এবং বিসিবির কর্মকর্তারা তামিমের পাশে রয়েছেন। বিসিবির শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম জানান তার বুকে ব্যথা শুরু হওয়ার পর দ্রুত হেলিকপ্টার ডাকা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে অবস্থার আরও অবনতি হওয়ায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এখন তার চিকিৎসা চলছে, সবাইকে প্রার্থণা করার আহ্বান জানান তিনি।

    বাংলাদেশের ক্রিকেটে শঙ্কার ছায়া নেমে এসেছে এই দুঃসংবাদের পর। পুরো দেশই এখন প্রার্থনায়, তামিম যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন