শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে তদন্তের নির্দেশ

    বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে তদন্তের নির্দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে তদন্ত করতে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন।

    রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, এর আগে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল বিচারপতি মোঃ আখতারুজ্জামানের বিষয়ে রাষ্ট্রপতির কাছে তথ্য পাঠায়।

    সেই তথ্যের নিরিখে সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৫)(বি) অনুসরণ করে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক, বিচারপতি মোঃ আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্য সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কাছে নির্দেশনা পাঠিয়েছেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

    গত বছরের সাতই নভেম্বর সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

    কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে এই কাউন্সিল যাচাই-বাছাই করে রাষ্ট্রপতির কাছে অভিযোগ পাঠায়।

    সংবিধান অনুযায়ী, প্রধান বিচারপতি ও জ্যেষ্ঠ দুই বিচারপতির সমন্বয়ে এ কাউন্সিল গঠিত হয়। এরপর কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে অনুসন্ধান শুরু করে কাউন্সিল।

    গত বছরের ১৬ ই অক্টোবর ‘দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর’ বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ২০শে অক্টোবর থেকে বিচারকাজে বিরত রাখা হয়।

    সেই ১২ বিচারপতির মধ্যে বিচারপতি মোঃ আখতারুজ্জামানও রয়েছেন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ