শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি হচ্ছে ৭ বছর জেল

    বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি হচ্ছে ৭ বছর জেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি ৭ বছর কারাদণ্ড নির্ধারণ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদে আইনটি পাস হয়।

    এদিন ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, এই আইনের সংশোধনী নিয়ে উপদেষ্টা পরিষদে ঘণ্টাখানেক আলোচনা হয়। আইনে বলাৎকারের নতুন একটি সংজ্ঞা দেয়া হয়েছে। তাছাড়া, ডিএনএ টেস্ট কিভাবে দ্রুত করা যায় সেটি নিয়েও আলোচনা চলছে।

    তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই এটি থাকবে। কিন্তু এটি আলাদা সেকশনে হবে। এই বিষয়ে আইন উপদেষ্টা আরও বিস্তারিত বলবেন।

    এ সময় চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ