শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ‘তুলসি গ্যাবার্ডের বক্তব্য আমেরিকা-বাংলাদেশ সম্পর্কে প্রভাবে ফেলবে না’

    ‘তুলসি গ্যাবার্ডের বক্তব্য আমেরিকা-বাংলাদেশ সম্পর্কে প্রভাবে ফেলবে না’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ভারত সফররত মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের বক্তব্যের ফলে আমেরিকার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বা অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

    আজ মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।  

    অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ খাদের কিনারায় ছিল। এখন সেখান থেকে উত্তরণ হয়েছে। নানাজন মনের মাধুরি মিশিয়ে নানা কিছু লিখলেও দেশ ভালো আছে।

    দেশের অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন ড. সালেহ উদ্দিন আহমেদ।

    ব্যবসায়ীরা নানা সময় নানা ধরনের সিষ্টেম করার চেষ্টা করছে অভিযোগ করে অর্থ উপদেষ্টা বলেন, সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পণ্য খালাসের জট খুলেছে। বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

    এর আগে গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলা হয়, তুলসির এই অভিযোগ ভিত্তিহীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ