শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • প্রবাসীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রক্সি ভোটের বিকল্প নেই'

    প্রবাসীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রক্সি ভোটের বিকল্প নেই'
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রবাসীদের বৃহৎ পরিসরে ভোটাধিকারের সুযোগ নিশ্চিত করতে হলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

    সোমবার দুপুরে নির্বাচন ভবনে ওআইসি ভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

    এ সময় মালয়েশিয়ার হাইকমিশনার সুহাদা উসমান জানান, বাংলাদেশের চলমান নির্বাচন ব্যবস্থা ও সংস্কারে তাদের দেশ সমর্থন জানায়।

    আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করছে নির্বাচন কমিশন। যার ধারাবাহিকতায় কমিশনে আসেন ওআইসিভুক্ত ১০টি দেশের ১২ জন প্রতিনিধি।

    এ সময় নির্বাচন ঘিরে কমিশনের কার্যক্রম, প্রস্তুতি ও বর্তমান গণতান্ত্রিক পরিবেশ তুলে ধরা হয় বিদেশি প্রতিনিধিদের কাছে। সেই সঙ্গে আলোচনা হয় কিভাবে আসন্ন নির্বাচনে বাড়ানো যায় প্রবাসীদের ভোট। ৩টি বিকল্পের মধ্যে প্রক্সি ভোটিং পদ্ধতিতেই বেশি সম্ভাবনা দেখছে কমিশন।

    নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘সত্যিকার অর্থেই যদি আমরা প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদের নিতে হবে। আর বড় স্কেলে যদি প্রবাসীদের আগামী নির্বাচনে ভোট দেওয়াতে চাই তাহলে প্রক্সি ছাড়া আর কোনো বিকল্প আছে বলে মনে হচ্ছে না।’

    ওআইসির কাছে সহযোগিতা চেয়েছে কমিশন। সুষ্ঠু ভোট আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়ে ইসি সানাউল্লাহ জানান, অতীতে ফিরতে চায় না কমিশন।

    আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ে, আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রামে, এক্সপেরিয়েন্স শেয়ারিংয়ে ওনাদের সহযোগিতা আমরা চেয়েছি।’

    এদিকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পাশাপাশি সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ।

    মালয়শিয়ান হাইকমিশনার সুহাদা উসমান বলেন, ‘অবশ্যই মালয়েশিয়া সরকার বাংলাদেশ সরকারের নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ সকল সংস্কারকে সমর্থন করে। আমরা চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যেখানে প্রবাসী কর্মীরাও অংশ নিতে পারবে।’

    নির্বাচন কমিশন জানিয়েছে, কোন প্রবাসী যেন ভোট দিতে গিয়ে আইনি বাধার সম্মুখীন না হন সে বিষয়েও সতর্ক আছে কমিশন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ