শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা

    পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। সোমবার (১৭ মার্চ) তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ের ১২৭ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমনটা জানান তিনি।

    প্রধান উপদেষ্টা বলেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। আর পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব।

    অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে তো বেশি সময় নেই। আমরা ইতোমধ্যে ৭ মাস পার করে এসেছি। আমরা বলেছি- ডিসেম্বরে নির্বাচন হবে। কাজেই এরমধ্যেই আমাদের যে সামর্থ্য রয়েছে, যা যা সংস্কারের প্রয়োজন সেগুলো করতে হবে। কারও জন্য অপেক্ষায় থাকলে আমাদের কোনো লাভ হবে না। সংস্কারকাজ করতে হবে এবং সেটি প্রতিষ্ঠা করতে হবে।

    পুলিশ বাহিনীকে নতুন বাংলাদেশ গড়তে কার্যকর ভূমিকা রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বচনের সময়ে অনেক চাপ আসবে, সে সময়ে পুলিশ বাহিনীকে শক্ত থাকতে হবে। যে সরকার আসবে তা যেন আইনের মাধ্যমে হয়, সেটি নিশ্চিত করতে হবে।

    সভায় অন্যদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম এতে বক্তব্য রাখেন।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ