শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বরগুনায় মধ্যরাতে মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

    বরগুনায় মধ্যরাতে মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলায় ইসমাইল শহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়।

    ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আমতলী পৌর শহরের বটতলা এলাকায় অবস্থিত মাজারের আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে একদল দুর্বৃত্ত ইসমাইল শহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    তিনি জানান, ঘটনার পরপরই নৌ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে শনাক্ত করতে পারেনি প্রশাসন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি মজার কর্তৃপক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ