শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আরও অবনতি, মস্তিষ্ক প্রায় নিষ্ক্রিয়

    মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আরও অবনতি, মস্তিষ্ক প্রায় নিষ্ক্রিয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়েছে, মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আজ বৃহস্পতিবার আরও দুবার কার্ডিয়াক অ্যারেস্ট (হঠাৎ করে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়েছে তার। এই তথ্য আজ সকালে জানানো হয়েছে।

    প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘মাগুরায় শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আজ আরও দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে; দ্বিতীয় বার প্রায় ৩০ মিনিট কার্ডিও পালমোনারি রিসাসিটেশন (CPR) দেওয়ার পর রিভার্স করেছে।’

    প্রেস উইং জানিয়েছে, শিশুটির ব্রেন ফাংশন করছে না। জ্ঞানের মাত্রা (জিসিএস) লেভেল-৩। পাশাপাশি রক্তচাপ ও অক্সিজেন লেভেল অনেক কম।

    এর আগে, বুধবার দিবাগত রাত ১১টা ৪৯ মিনিটে বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটতে (পিআইসিইউ) চিকিৎসাধীন শিশুটির বুধবার চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। পরে কার্ডিও পালমোনারি রিসাসিটেশনের (CPR) মাধ্যমে তাকে স্থিতিশীল করা হয়। শিশুটির রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। পাশাপাশি শিশুটির রক্তচাপ ধীরে ধীরে কমে যাচ্ছে।

    একদিনে চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে মাগুরার সেই শিশুর, কমছে রক্তচাপএকদিনে চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে মাগুরার সেই শিশুর, কমছে রক্তচাপ
    সিএমএইচ শিশুটির চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে পোস্টে বলা হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    গত ৮ মার্চ সন্ধ্যার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

    এর আগে গত ৫ মার্চ মাগুরা শহরতলীর একটি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। ৮ মার্চ মাগুরা সদর থানায় শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আহত করার অভিযোগে মামলা করেন। ওই মামলায় শিশুটির ভগ্নীপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। এরই মধ্যে তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ