শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার প্ররক্ষা নির্দেশিকা বাতিল

    গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার প্ররক্ষা নির্দেশিকা বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তার জন্য জারি করা প্রতিরক্ষা নির্দেশিকা বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

    রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৪-এর উপসচিব মো. আমিনুল ইসলামের সই করা এক নির্দেশনায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।

    এতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ স্মারকে এ বিভাগ হতে জারিকৃত গুরুত্বপূর্ণ/বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ে ‘প্ররক্ষা নির্দেশিকা-২০২৫’ এর কার্যকারিতা এতদ্বারা বাতিল করা হলো।

    গত ২ মার্চ প্ররক্ষা নির্দেশিকা জারির পর এতে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অমান্য করে প্রধান বিচারপতিকে হেয় করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর গত ৬ মার্চ প্ররক্ষা নির্দেশিকা ৩ মাসের জন্য স্থগিত করেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চ।

    এ সময়, ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অমান্য করে প্রধান বিচারপতিকে হেয় করে জারি করা নির্দেশিকার ব্যাখ্যা দিতে আগামী ১৮ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তলব করে আদালত। একই সঙ্গে এ নির্দেশিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে স্বপ্রণোদিত রুলও দেন হাইকোর্ট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ