বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল ও ট্রফি হাতে পেলেন খেলোয়াড়রা

    এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল ও ট্রফি হাতে পেলেন খেলোয়াড়রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে গতকাল ব্রোঞ্জ নিশ্চিত করার পর আজ মেডেল গ্রহণ করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। পুরস্কার বিতরণী মঞ্চে ব্রোঞ্জ মেডেলের পাশাপাশি ট্রফিও দেয়া হয় বাংলাদেশ দলকে। ইরানে বাংলাদেশ দলের সাথে আছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ

    টুর্নামেন্ট শেষ হয়েছে আজ। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনাল ম্যাচে ভারত ৩৩-২৫ পয়েন্টে হারিয়েছে স্বাগতিক ইরানকে। চ্যাম্পিয়ন হয়ে ভারত স্বর্ণ ও ইরান রৌপ্য পদক জিতেছে।

    গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ দল। কাবাডিতে সেমিফাইনালে বিজিত দলও ব্রোঞ্জ পদক পায়। আর তাই বাংলাদেশ ব্রোঞ্জ পদক নিশ্চিত করে। কিন্তু ফাইনালের উঠার লড়াইয়ে বাংলাদেশ হেরে যায় ইরানের কাছে। বাংলাদেশ নারী দলের কোচ শাহনাজ পারভীন মালেকা গতকাল ইরান থেকে জানিয়েছেন এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে এই প্রথম কোন পদক পেয়েছে বাংলাদেশ দল।

    ব্রোঞ্জ জয়ের লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে এই লক্ষের কথা জানিয়েছিলেন দলের কোচ ও খেলোয়াড়রা। ব্রোঞ্জ জিতে সেই লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ নারী কাবাডি দল। সেমিফাইনালে জায়গা করে বাংলাদেশের মতো নেপালও
    এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন