বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে

    নিরাপত্তার দায়িত্ব পালনে রাজি হননি, চাকরি গেলো শতাধিক পুলিশের

    নিরাপত্তার দায়িত্ব পালনে রাজি হননি, চাকরি গেলো শতাধিক পুলিশের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা দায়িত্ব পালনে রাজি না হওয়ায় পাঞ্জাব প্রদেশের শতাধিক পুলিশকর্মীকে বরখাস্ত করেছে পুলিশ কর্তৃপক্ষ। পিটিআই সংবাদ সংস্থা জানায়, এ পুলিশকর্মীরা এককভাবে নয়, বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তবে তারা তাদের কাজ পালন করতে অস্বীকৃতি জানায়। পাঞ্জাব পুলিশের আইজিপি উসমান আনোয়ার জানিয়েছেন, নিরাপত্তা কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না।

    তিনি বলেন, “লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ও হোটেলের মধ্যে দলের যাতায়াতের সময় কড়া নিরাপত্তা থাকে। সেই কাজে যারা নিযুক্ত ছিলেন, তাদের অনেকে দায়িত্ব পালন করতে চাননি। কয়েক জন আবার কাজেই আসেননি। তাই তাদের বরখাস্ত করা হয়েছে। অন্য দায়িত্বে থাকা কয়েক জনকেও বরখাস্ত করা হয়েছে।”

    ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে একই রকমের পদক্ষেপ তারা গ্রহণ করবেন বলে জানিয়েছেন উসমান। তিনি বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় আইসিসি প্রতিযোগিতায় নিরাপত্তায় গাফিলতি বরদাস্ত করা হবে না। বিভিন্ন দেশের দর্শকেরা পাকিস্তানে এসেছেন। তাদের ও খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সেই দায়িত্ব পালনে গাফিলতি চলবে না।”

    তবে কেন ওই পুলিশকর্মীরা কাজ করতে চাননি তা জানা যায়নি। একটি সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক বেশি কাজ করতে হচ্ছে সকলকে। বেশির ভাগ পুলিশকর্মী ছুটি পাননি। সেই কারণেই হয়তো কাজে ফাঁকি দিয়েছিলেন তারা। কিন্তু তা ধরা পড়তেই শাস্তি পেতে হয়েছে তাদের।

    পাকিস্তানে এ বার চ্যাম্পিয়ন্স ট্রফি হলেও প্রথম দল হিসাবে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। প্রথমে নিউজিল্যান্ড ও তার পর ভারতের কাছে হেরে প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের। ফলে কিছুটা হলেও সে দেশের দর্শকের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগ্রহ কমেছে। সমালোচনা হচ্ছে পাকিস্তানের ক্রিকেট দল ও সে দেশের ক্রিকেট বোর্ডের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন