বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন তামিম ইকবাল

    একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন তামিম ইকবাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) থেকে একুশে স্মারক সম্মাননা পদক পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তামিমসহ আরও ১৪ জন ব্যক্তি একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন। এর মধ্যে আটজনকে একুশে স্মারক সম্মাননা পদক এবং ছয়জনকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

    সোমবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়।

    আগামীকার বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল চারটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়াম মাঠে অমর একুশে বইমেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।

    একুশে স্মারক সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় লায়ন কামরুন মালেক, সঙ্গীতে নকিব খান, সাংবাদিকতায় জাহেদুল করিম কচি এবং ক্রীড়ায় তামিম ইকবাল খান। এ আটজন বিশিষ্ট ব্যক্তিদের একুশে স্মারক সম্মাননা প্রদান করা হবে।

    এ ছাড়া কথাসাহিত্যে প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় প্রফেসর ড. সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসাসাহিত্যে প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান এবং অনুবাদে ফারজানা রহমান শিমুকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন