বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন ওজিল

    তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন ওজিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) দলের সদস্য নির্বাচিত হয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন ওজিল। এর আগে, ২০২৩ সালে ফুটবল থেকে অবসর গ্রহণ করেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই এরদোগানের সমর্থক ছিলেন ওজিল। ২০১৯ সালে যখন সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন ওজিল, তখন তার ‘বেস্টম্যান’ হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন এরদোগান।

    পূর্বে ওজিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন। তখন ওজিলের এমন অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয় জার্মান সরকার।

    উল্লেখ্য, ২০০২ সাল থেকে তুরস্কে শাসনকারী রক্ষণশীল দলের প্রধান হিসেবে নবমবারের মতো এরদোগান পুনঃনির্বাচিত হন। ওজিলকে নিজের দলে আনার পর তুরস্কের জনগণ বিষয়টি কিভাবে নিচ্ছেন সেটিই এখন দেখার বিষয়। তবে তুরস্কে সাবেক এই তারকার জনপ্রিয়তা বেশ ভালো বলে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন