বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • পাকিস্তানকে হারিয়ে সেমির পথে ভারত

    পাকিস্তানকে হারিয়ে সেমির পথে ভারত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। পাকিস্তানের দেওয়া ২৪২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলির দারুণ সেঞ্চুরির বদৌলতে ৪৫ বল বাকি থাকতেই সহজ জয় নিশ্চিত করে ভারত।

    দুবাইয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের দলীয় ৪১ রানে বাবর আজমকে ফিরিয়ে শুরুর আঘাতটা দেন হার্দিক পান্ডিয়া। ইমাম উল হক রানআউট হন ১০ রানে। অর্ধশতক হাকিয়ে সাময়িক ধাক্কা সামাল দেন সৌদ শাকিল। শতরানের পার্টনারশিপ গড়ার পথে ৪৬ রানে আক্সারের বলে আউট হন রিজওয়ান। ৬২ রানে পান্ডিয়ার দ্বিতীয় শিকারে পরিনত হন শাকিল। শেষ দিকে খুশদিল শাহ’র ৩৮ রানে ভর করে ২ বল বাকি থাকতেই ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। ৩ উইকেট নেন কুলদিপ ইয়াদভ।

    জবাবে ২০ রান করে আউট হন রোহিত শর্মা। এরপর ৬৯ রানের জুটি গড়েন শুভমান গিল ও কোহলি। ৪৬ রান করে আবরারে স্পিনে কাটা পড়েন গিল। শ্রেয়াস আইয়ারের সঙ্গে ১১৪ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন ভিরাট কোহলি। আইয়ার ৫৬ রানে কাটা পড়লেও ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম শতক হাঁকিয়ে মাঠ ছাড়েন কোহলি।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন